তৈরি হলো জীবন্ত রোবট যা সন্তানের জন্মও দিতে পারে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তৈরি হলো জীবন্ত রোবট যা সন্তানের জন্মও দিতে পারে : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিলাহাটিতে গ্রেফতার-১ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে -মিয়া গোলাম পরওয়ার সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের সম্ভাবনা যাচাই করছে বাংলাদেশ ফেরদৌস শিপইয়ার্ডে নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের স্কপ এর সংবাদ সম্মেলন ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে খেলার সুযোগ পেল বাংলাদেশ কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি স্বজনদের কাছে হস্তান্তর আর্সেনালে মার্তিনেল্লির সঙ্গে আচরণে হতাশ ইয়ান রাইট শপথের পর হেয়ার রোডের বাসভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে উঠবেন রোববার শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) নব নির্বাচিত কমিটির সংবর্ধনা

তৈরি হলো জীবন্ত রোবট যা সন্তানের জন্মও দিতে পারে

সৃষ্টি প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১১ মার্চ, ২০২৩
তৈরি হলো জীবন্ত রোবট যা সন্তানের জন্মও দিতে পারে

তৈরি হলো জীবন্ত রোবট যা সন্তানের জন্মও দিতে পারে, জানালেন আমেরিকার বিজ্ঞানীরা। জেনোবট রোবটগুলো সন্তানের জন্মও দিতে পারে।এমপ জীবন্ত রোবট যা সন্তানের জন্ম দিতে পারবে এমনটাই জানালেন আমেরিকার ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

আমেরিকার বিজ্ঞানীরা তৈরি করেন জীবন্ত রোবট। যার নাম রাখা হয় ‘জেনোবট’। সম্প্রতি তাঁরা জানালেন, জীবন্ত রোবটগুলো সন্তানের জন্মও দিতে পারে!

জেনে নিন>>চ্যাটজিপিটির মতো প্রযুক্তি তৈরির ঘোষণা  জাকারবার্গের

২০২০ সালে গবেষণাগারে ‘জীবন্ত রোবট’ তৈরি করেছিলেন আমেরিকার ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

আফ্রিকার এক ধরনের ব্যাঙের (জেনোপাস লেভিস) স্টেম কোষ ব্যবহার করে ওই রোবট তৈরির পর নাম দেওয়া হয় ‘জেনোবট’। সম্প্রতি তাঁরা জানালেন, জীবন্ত রোবটগুলো সন্তানের জন্মও দিতে পারে!

এটাই ছিল পৃথিবীর প্রথম ‘জীবন্ত রোবট’। ২০২০ সালের ওই আবিষ্কারের প্রায় দুই বছরের মাথায় এবার আরো একটি সুখবর দিলেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা।

জেনে নিন>> চ্যাটজিপিটির কারণে যেসব পেশা উচ্চ ঝুঁকিতে পড়বে

সম্প্রতি তাঁরা জানালেন, জীবন্ত রোবটগুলো সন্তানের জন্মও দিতে পারে!

এই রোবট নিয়ে বিস্ময়ের তালিকা দীর্ঘ। এক মিলিমিটারের চেয়েও ক্ষুদ্র যন্ত্রটি মানুষের শরীরের মধ্যে ঢুকে যেতে পারে।

সেখানে নির্বিঘ্নে হেঁটে-চলে-সাঁতরে বেড়াতে পারে। বিনা খাবারে সপ্তাহের পর সপ্তাহ বাঁচতে পারে এবং মানবদেহে ঢুকেও সব কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে। কোনোভাবে আহত হলে নিজেই নিজের ক্ষত সারাতে পারে।

সাম্প্রতিক গবেষণায় ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছে আমেরিকার আরো দুই বিশ্ববিদ্যালয়। টাফ্টস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েস ইনস্টিটিউট বেষণার অন্যতম মুখ্য ভূমিকায় থাকা বিজ্ঞানী। টাফ্টস বিশ্ববিদ্যালয়ের অ্যালেন ডিসকভারি সেন্টারের ডিরেক্টর।  জীব বিশেষজ্ঞ মাইকেল লেভিন বলেন, ‘আমি অবাক হয়ে যাচ্ছি।

পড়ুন>>দেশীয় আইটিতে নতুন চমক বিট বাইট টেকনোলজি লিমিটেড

ব্যাঙের একটি নিজস্ব প্রজননব্যবস্থা রয়েছে।কিন্তু তার কোষগুলোকে যখন ভ্রূণ থেকে আলাদা করা হয়েছে। একটি নতুন পরিবেশে নিজেদের মতো বাঁচার সুযোগ দেওয়া হয়েছে, তারা শুধু নিজেদের মতো চলার রাস্তা খুঁজে নেয়নি, প্রজননের পথও বের করে নিয়েছে।’

জেনে নিন> মঙ্গলে অভিযানের পরিবর্তে টিকার পেছনে অর্থ ব্যয় ভাল : বিল গেটস

স্টেম সেল জীবদেহের এক ধরনের বিশেষ কোষ। এদের নতুন কোষ তৈরির ক্ষমতা থাকে। জেনোবট তৈরিতে ব্যাঙের ভ্রূণ থেকে স্টেম কোষগুলো সংগ্রহ করে সেগুলোকে ইনকিউবেট (কোনো উষ্ণ জায়গায় রেখে প্রাণ সঞ্চারিত হতে সাহায্য করা) করেছেন বিজ্ঞানীরা। তবে কোনো রকম জিনগত পরিবর্তন ঘটানো হয়নি।

এটা একই সঙ্গে জীবন্ত রোবট ও নতুন জীব। ব্যাখ্যা করে ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও রোবটিকসের অধ্যাপক জশ বোনগার্ড বলেন, ‘রোবট শুনলেই বেশির ভাগ লোক মনে করে, ধাতু বা সিরামিকস দিয়ে তৈরি কিছু। কিন্তু রোবটের অর্থ সেটা নয়।

রোবট হলো এমন কিছু, যা মানুষের হয়ে নিজের মতো কাজ করে যেতে পারে।’ বোনগার্ডের কথায়, ‘এটি রোবটই। তবে হ্যাঁ, এটি একটি জীবও। ব্যাঙের কোষ থেকে কোনো রকম জিনগত পরিবর্তন না ঘটিয়ে এটিকে তৈরি করা হয়েছে। এটি চিরাচরিতভাবে চেনা রোবট নয়, আবার কোনো নতুন প্রাণীর প্রজাতিও নয়। নতুন ধরনের আর্টিফ্যাক্টস। বলা যায়, জীবন্ত, নিয়ন্ত্রণযোগ্য জীব।’

এক মিলিমিটারেরও কম, ০.০৪ ইঞ্চি মাপের জেনোবটের একটি নির্দিষ্ট দৈহিক গঠন আছে। সুপারকম্পিউটারের সাহায্যে সেই গঠন তৈরি করেছিলেন বিজ্ঞানীরা।

এমন একটি আকার এদের দেওয়া হয়েছে, যা জীবজগতে আগে ছিল না। প্রশ্ন হলো, মানুষের হয়ে কোন কাজটি করে দেবে জেনোবটরা? এদের কাজ কী?

সূত্র : দ্য কনভারসেশন।

Please Share This Post in Your Social Media

2 responses to “তৈরি হলো জীবন্ত রোবট যা সন্তানের জন্মও দিতে পারে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!